প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ; আ. লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগের মামলায় আওয়ামী লীগের একজনকে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছেন জাকির। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী ওই নারী। এতে অভিযুক্ত জাকির অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন ওই নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ওই নারীর কাছে নানা প্রয়োজনের কথা বলে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে তার কাছে ধার নেওয়া অর্থ ফেরত চাইলে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এর পর থেকেই দূরত্ব বাড়তে থাকে দুজনের।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ রাত ৮টায় জাকির হোসেনের প্রতিষ্ঠিত কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের একটি শ্রেণিকক্ষে জাকির হোসেন ও তার সঙ্গে থাকা আরো কয়েকজনের সহযোগিতায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এসআই আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামিসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘৫ সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।