মিরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শিক্ষাবৃত্তি, গৃহ ও বাইসাইকেল বিতরণ

13 fay 8 2 24 মিরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শিক্ষাবৃত্তি, গৃহ ও বাইসাইকেল বিতরণ
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত), আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শিক্ষাবৃত্তি, গৃহ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী, উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক হীরক জোয়ার্দ্দার প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।