বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষীকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে চাঁদার টাকা না পেয়ে মো. বাচ্চু মীর (৪৫) নামের এক তরমুজ চাষীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) হাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল(৩০) ও জামাল (২৮)।

 এঘটনায় বাউফল থানায়  লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ভরিপাশা গ্রামের বাসিন্দা জুয়েল মীর হাজীর হাটের পূর্ব পাশে এক একর জমিতে তরমুজ চাষ করে। তরমুজ ক্ষেত দেখভালের কাজ করতো জুয়েল মীরের বড় ভাই বাচ্চু মীর। গত ১৯ মার্চ বাচ্চু মীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল(৩০) ও জামাল (২৮)। একপর্যায়ে বাচ্চু মীর তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা পরিশোধ করে।

ঘটনার দিন রবিবার বিকেলে  বাচ্চু মীর তরমুজ কাটতে ক্ষেতে গেলে  জাহিদুল ও তার ভাই জামাল বাকি সাড়ে ৯ লাখ টাকা দাবি করে । টাকা না দিলে তরমুজ কাটতে দেয়া হবেনা বলে হুমকি দেয়। এসময় বাচ্চু মীর বাকি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং তার সাথে থাকা ১লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নেয় ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার  করে বাউফল  স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এবিষয়ে অভিযুক্ত  জাহিদুল বলেন, আমার বিরুদ্ধে  আনিত অভিযোগ  সত্য নয়।

এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

খবওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।