খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। জন্মদিনে এমন সংবাদে প্রিয় সতীর্থ ও বন্ধু তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব।
তামিমের সুস্থতা কামনা করে ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
সাবিক লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’
আরও লিখেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন- আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
বর্তমানে তামিম একটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাঠে নামার আগে টস করলেও খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।
খবরওয়ালা/এমইউ