আসন্ন ঈদে ফিরতি যাত্রায় ৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। দিনটিতে যারা ভ্রমণ করতে চান তাদের আজই টিকিট ক্রয় করতে হবে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এর আগে গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
খবরওয়ালা/এফএস



