‘বড় ভাই’ ‘ছোট ভাই’ দ্বন্দ্বে প্রাণ গেলো এক যুবকের

‘তুই’ বলে সম্বোধন করায় বাগবিতণ্ডার এক পর্যায়ে সজিব নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ’বড় ভাই’ দাবি কার আরেক যুবক। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজীব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল  আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজীব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজীবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব মন্টিকে তুই বলায় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।