সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১২ জনের নাম উল্লেখ করে দিনাজপুরের কোতয়ালী থানায় মামলা হয়েছে। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ হওয়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় যুক্তরাজ্য প্রবাসী দিনাজপুর শহরে মান্সিপাড়া মহল্লার আব্দুস সালাম তালুকদারের ছেলে ওলিউর রহমান নয়ন বাদী হয়ে মামলাটি করেন।

সাবেক হুইপ বাদে মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবী, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান, রশিদুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সভাপতি মাসুদ আলম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার শাহ আলম, ধীমান সরকার, সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা মুক্তি বাবু ও যুব মহিলা লীগ নেত্রী সৈয়দা সেলিনা মমতাজ।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৫ সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি শহরে মুন্সিপাড়া লুৎফুন্নেসা টাওয়ারে তৃতীয় ও চতুর্থ তলায় রিজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৎকালীন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে দিয়ে উদ্বোধন করেছিলেন। এ উদ্বোধনকে কেন্দ্র করে আসামিরা তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। একই বছরের ২৫ ডিসেম্বর দুপুরে আসামিরা দলবদ্ধ হয়ে তার প্রতিষ্ঠানে এসে হুমকি দেয় ও এক কোটি টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দেওয়ায় ২০১৬ সালের ২৬ জানুয়ারি দুপুরে বাদী ওলিউলুর রহমান নয়নকে আসামিরা তুলে নিয়ে গেছে সদর উপজেলার বাঙ্গিবেচা ঘাটের পাশের রিসোর্টে নিয়ে যায়। পরে আসামিদের নির্যাতনে বাধ্য হয়ে বাদী ওই দিন বিকালে ৩০ লাখ টাকা চাঁদা হিসেবে পরিশোধ করে। আসামীরা চাঁদা পেয়ে ওলিউরকে ছেড়ে দেয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, আসামি ইকবালুর রহিমের প্রভাবে পরবর্তীতে আসামি সৈয়দা সেলিনাল মমতাজ বাদী হয়ে তার মেয়েকে ভিকটিম সাজিয়ে ওলিউর রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। অর্থের বিনিময়ে আপোসে মামলা নিষ্পত্তি করে বাদী। এরপর ওলিউর নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যান।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।