তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় জেলার সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, এসময় বাতাসের আর্দ্রতা ১৮ শতাংশ থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরের পর থেকে তাপমাত্রার পারদ বেড়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এদিন সকাল থেকেই রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপের সঙ্গে বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হল্কা। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারাও বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। সব থেকে বেশি কষ্টে পড়েছেন রোজাদাররা।

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার ব্যাটারিচালিত ইজিবাইকচালক ইলিয়াস আলী বলেন, এমনিতে ছুটির দিন, তার ওপর প্রচণ্ড গরম। রাস্তাঘাটে একেবারেই লোকজন নেই। রাস্তায় ঘুরে ঘুরেও কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে নিজেও ক্লান্ত হয়ে পড়েছি।

সবজি বিক্রেতা হাসান আলী বলেন, বাজারে ক্রেতা কম আসছে। প্রচণ্ড গরমে মানুষ বের হচ্ছে না। আমরাতো ঘরে বসে থাকতে পারি না। বিক্রি না করলে সংসার চলবে কীভাবে?

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।