নাটোরে পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে ৪টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র হলো, চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখে একটি কম্বলে আটকে গেছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামতগুলো দেখি। এরপর নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে পুরো পুকুরের পানি ছেঁচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।