মিয়ামনারে নির্বাচন ডিসেম্বরে

মিয়ানমারের জান্তা সরকার তাদের বৈধতা নিশ্চিত ও আসন্ন নির্বাচন নিয়ে সমর্থন আদায়ের লক্ষ্যে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে ব্যাংককে আয়োজিত বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

সফর সম্পর্কে অবগত তিন কর্মী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মিন অং হ্লাইং বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। মিয়ানমারে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জান্তা সরকার।

আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলন চলাকালে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে তাঁর প্রশাসন। সম্মেলনে জান্তাপ্রধানের অংশগ্রহণ একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। 

সূত্র: রয়টার্স
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।