খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫
জামালপুরের মেলান্দহে বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার শিহাটা গ্রামের প্রাক্তন শিক্ষক ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার প্রবাসী নাসরিন আজিজ ডলির সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার থেকে দুই শতাধিকের বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শতাধিক লোক ডায়বেটিস পরীক্ষা ও ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধা পান। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো: আব্দুল আজিজ বলেন, আমরা প্রবাসেই থাকি। দেশে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই। শিহাটা এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। তাই প্রতি বছরই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি৷ যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত।
খবরওয়ালা/টিএ