গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

রবিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর চৌরাস্তায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।