রাশিয়ায় পুতিনের গাড়িতে বিস্ফোরণ!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যাতায়াতের জন্য বরাদ্দকৃত লিমুজিন গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িটি রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দপ্তরের কাছে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে কেউ ছিল না।

শনিবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এবং ‘ইউরোউইকলি’ এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটিতে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। পরে ফুয়েল ট্যাংকে বিস্ফোরণ ঘটে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

পুতিনের গাড়িতে বিস্ফোরণের কথিত ভিডিয়োটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে অনেকে মন্তব্য করছেন পুতিনকে হয়ত হত্যাচেষ্টা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক এক মন্তব্যের পর এই জল্পনা আরও বেড়েছে।

জেলেনস্কি মন্তব্য করেছিলেন, ‘পুতিনের আয়ু আর বেশি দিন নেই। খুব শীঘ্রই তিনি মারা যাবেন। আর এটা সত্য। আর যুদ্ধেরও শেষ হবে।’ জেলেনস্কির এমন মন্তব্যের পর জল্পনা শুরু হয় পুতিনের শারীরিক অসুস্থতা নিয়েও।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।