রাজবাড়ীতে গৃহবধুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদরে সৌদি প্রবাসীর স্ত্রী সালমা (২৭) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বরাটের হাউলি জয়পুরে ওই গৃহবধুর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সালমা ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদের স্ত্রী। দুই সন্তান নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন।

সালমার চাচাতো ভাই রাকিব জানান, সালমার স্বামী সৌদি আরব থাকেন ও তিনি বাড়িতে ছোট দুটি ছেলে-মেয়ে থাকতেন। হঠাৎ সকালে সবার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন ঘরের মধ্যে সালমার মরদেহ পড়ে আছে। রাতে কে বা কারা সালামাকে মেরে রেখে গেছে।

তিনি আরও বলেন, সালমার কোনো শত্রু ছিল না। সে খুব ভাল ছিল ও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতো। তার শরীরের বিভিন্নস্থানে দাগ দেখেছেন। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন ও ঘরে থাকা প্রায় এক লক্ষ নগদ টাকা পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার গলায় ওড়না পেচানোর চিহ্ন পাওয়া গেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।