গাজীপুরে মহুয়া ট্রেনে আগুন: দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনে আগুনের ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে সেটির পাওয়ার কারে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভার হিট হয়ে আগুন লাগতে পারে।

পরে আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ২ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল‌ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে‌ ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।