মহিলা ভাইস চেয়ারম্যানের ডিগ্রী পরীক্ষায়  প্রক্সি দেওয়ার সময় হাতেনাতে আটক

22 fay 11 2 24 মহিলা ভাইস চেয়ারম্যানের ডিগ্রী পরীক্ষায়  প্রক্সি দেওয়ার সময় হাতেনাতে আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মহিলা ভাইস চেয়ারম্যানের ডিগ্রী পরীক্ষায়  প্রক্সি দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে সালমা খাতুন (২৬) নামের  অনার্স পড়ুয়া এক মেয়ে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী  কলেজে এ ঘটনা ঘটে। কাজী  মারজাহান নিতু,  এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিএসএস পরীক্ষার্থী  ছিলেন কিন্তু পরীক্ষায় নিজে না উপস্থিত হয়ে ইসলামী ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্রী  সালমাকে পাঠায়। পরিক্ষা চলাকালিন সময়  সালমা ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড একইসঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা করেছে। উল্লেখ্য যে কাজী মারজাহান নিতু  আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এবং পৌর এলাকার বাবু পাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী। অন্যদিকে দন্ডপ্রাপ্ত সালমা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজে  ইসলামী ইতিহাসের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান নিতুর সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।