ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত এক

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিরুনিয়া বিরুনিয়া মোড় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে এবং শুক্রবার (৪ এপ্রিল) রাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাঈল আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৮৪) এবং টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রুবেল (৩০)।

জানা যায়, শনিবার সকালে প্রাই‌ভেটকার যোগে সিলেট থেকে টাংগাইল যাওয়ার পথে উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় পৌঁছালে (ঢাকা মে‌ট্রো গ-৩৪-৩৪৯৩) প্রাই‌ভেটকারটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এতে চালকসহ দুইজন আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রুবেলকে মৃত ঘোষণা করে। গাড়ীতে থাকা চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অপর দিকে শুক্রবার রাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাঈল আঞ্চলিক সড়কে বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।