খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ঈদের ছুটি শেষে আজ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল (শনিবার) এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকেই আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর প্রবেশ করতে শুরু করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
টিকটকারের কথায় ভিডিও করতে গিয়ে শিশুর মৃত্যু
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। এ ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।