সড়ক দুর্ঘটনায় আহত ডিইউজে সভাপতি সোহেল হায়দার

ঢাকা মিরপুর কাজীপাড়ায় ইঞ্জিনচালিত রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।  

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনি বাম হাঁটু, হাতের কব্জি, কোমর ও পেটে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।

জানা গেছে, ওইদিন কেনাকাটা করতে সন্ধ্যার সময় কাজীপাড়ার স্বপ্নে যান সোহেল হায়দার চৌধুরী। এ সময় তিনি মূল সড়কে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি ইঞ্জিনচালিত রিকশা দ্রুত গতিতে এসে তার গায়ের ওপর উঠে যায়। এতে তিনি হাঁটু, পেট, কব্জি ও কোমরে আঘাত পান।  

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।