দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’।

সংগঠনটি জানায়, তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) সদস্যদের প্রতিনিধিত্ব করছে। 

তাদের দুই দফা দাবি হলো—চাকরিচ্যুত সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা এবং জামিনের পরও কারাগারে থাকা সদস্যদের মুক্তি দেওয়া।

এর আগে,  শনিবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিডিআর কল্যাণ পরিষদ।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।