বিল গেটসের সম্পদের ১ শতাংশেরও কম অংশ পাবেন তার সন্তানেরা

নিজের অর্জিত সম্পদের ১ শতাংশেরও কম অংশ সন্তানদের দেওয়ার পরিকল্পনা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ‘ফিগারিং আউট উইথ রাজ শর্মা’ নামে একটি পডকাস্টে এমনটিই জানিয়েছেন তিনি।

বিশ্বের এক সময়ের শীর্ষ এ ধনী ব্যক্তি বিশ্বাস করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে সন্তানদের নিজের প্রচেষ্টায় সফল হওয়া উচিত।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, প্রত্যেক ব্যক্তিরই তাঁর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর সন্তানেরা বেশ ভালোভাবে বেড়ে উঠেছেন ও সুশিক্ষা পেয়েছেন। তবে তাঁরা সম্পদের ১ শতাংশের কম সম্পদ পাবেন।

বিল গেটস বলেন, ‘এটি কোনো রাজবংশের বিষয় নয়। আমি তাদের মাইক্রোসফট চালাতে বলছি না। আমি তাদের নিজেদের মতো করে আয় করার এবং নিজেকে সফল করে গড়ার সুযোগ দিতে চাই।’

বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডার তিনটি সন্তান রয়েছে। তাঁরা হলেন রোরি গেটস, জেনিফার গেটস নাসার ও ফোয়েবে গেটস।

৬৯ বছর বয়সী বিল গেটস মি. শামানিকে বলেন, তিনি চান না তাঁর সন্তানেরা তাঁদের বাবার ‘বিপুল পরিমাণ সম্পদ ও সাফল্যের ছায়ায়’ বসবাস করুক। বরং তাঁরা নিজেদের মেধায় ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠুক।

বিল গেটস আরও বলেন, তিনি চান না তাঁর সন্তানেরা কখনোই যেন তাঁর ‘সমর্থন ও ভালোবাসা’ নিয়ে বিভ্রান্ত না হন। তিনি মনে করেন, যে কারও তাঁদের সন্তানদের প্রতি এমন আচরণ করা উচিত, যা তাঁদের জীবনে ‘অসাধারণ সুযোগ’ এনে দিতে সহায়তা করে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বর্তমানে বিল গেটস ১৫ হাজার ৫০০ কোটি ডলারের মালিক। এই সম্পদের ১ শতাংশ হচ্ছে ১৫৫ কোটি ডলার। গেটসের তিন সন্তান তাঁদের বাবার মতো বিপুল পরিমাণ সম্পদের মালিক না হলেও তাঁদের এই সম্পদও তাঁদের বিশ্বের ধনীদের কাতারে রাখবে।

বিল গেটসই একমাত্র ধনী ব্যক্তি নন, যাঁরা তাঁদের বিপুল সম্পদ কেবল সন্তানদের জন্য রেখে না যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যাপলের স্টিভ জবস, অ্যামাজনের জেফ বেজোসের মতো অনেক বড় বড় প্রযুক্তি ব্যবসায়ী তাঁদের সম্পদকে জনকল্যাণমূলক কাজে খরচ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। মৃত্যুর সময় জবস ৭০০ কোটি ডলারের সম্পদ রেখে গেছেন। তাঁর স্ত্রী লরিন পাওয়েল জবস তখন ঘোষণা দিয়েছিলেন, তাঁদের সন্তানেরা এই অর্থ পাবেন না।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।