ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে পাবনায় শিক্ষার্থী জনতার বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের শহিদ চত্বরে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমাবেশে যুক্ত হয়।

পাবনা জেলা স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ, ইসলামি ছাত্রশিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি হাসান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ, পাবনার সভাপতি ওলিউর রহমান ওলি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাজায় দীর্ঘ এক বছরেরও বেশি সময়ে ধরে থেমে থেমে হামলা ও হত্যাকাণ্ডে অসংখ্য মুসলিম হত্যা করেছে ইসরাইল। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। এরকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। বিশ্ব মুসলিমের অংশ হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট স্লোগানে শহিদ চত্বরের পাশে লতিফ টাওয়ারের বাটা শো-রুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। উত্তেজনা বাড়তে থাকলে ছাত্রনেতারা বিক্ষুব্ধদের নিবৃত্ত করেন। পরে গাজাবাসীর জন্য দোয়া কামনায় মোনাজাত করে কর্মসূচি শেষ করা হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।