সন্ত্রাস বিরোধী মামলায় যুবলীগ নেত্রী মিশু ও ইতি ৩ দিনের রিমান্ডে

ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অত্র মামলার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তপূর্বক নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য একত্রিত হয়েছিল কি না তা সহ মামলার মূল রহস্য উদঘাটনের স্বার্থে আসামিদেরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ৫ এপ্রিল রাজধানীর শেরে বাংলানগর থানায় এই আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর আগে এই দুই আসামিকে গত ৫ ও ৬ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।  

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।