ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধান কারাগারে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যার মামলায় মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) সকালে আতাউল্লাকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পালের আদালতে তোলা হয়। পরে তদন্তাধীন আরেকটি মামলায় তাকে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নাজমুল হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আলমগীর চৌধুরী জানান, ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলাসহ দুটি মামলায় প্রধান আসামি হিসেবে আতাউল্লাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিজিএফআইয়ের একটি বিশেষ দল। অভিযানের সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রশদী নিহত হন এবং র‌্যাব-১৫ এর কক্সবাজার ইউনিটের সদস্য সোহেল বড়ুয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক তরুণী সাজেদা বেগম (২০) ও নিহত হন।

পরে ২০২২ সালের ২৩ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় ডিজিএফআই কক্সবাজার কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।