বাটা শো রুম ও কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩

গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদ মিছিল শেষে সিলেটে একাধিক বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশ।

তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ শহরের হাসন নগরের আরব আলীর ছেলে, বর্তমানে নগরীর কাজীটুলার বাসিন্দা মোহাম্মদ ইমন ও একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিববুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে সোমবার রাতে মহানগর বিএনপির পক্ষে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পথসভা করে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েছ ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

তারা বলেন, প্রতিবাদের ভাষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু লোক সিলেটের সুনাম ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীসহ সকল পেশার মানুষকে সতর্ক থাকতে হবে।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।