ফতুল্লায় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর ও পরনে একটি সাদা পায়জামা রয়েছে। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই ওয়াসিম বলেন, ‘ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদরাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।’

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‌‘নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।