চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ২০

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের লংহুয়া কাউন্টির একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বেইজিংভিত্তিক দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে।

ভবন নির্মাণের নীতিমালা লঙ্গণ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে চীনে প্রায়ই মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

এর আগে গত জানুয়ারিতে রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এর এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরে একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জন মারা যান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।