রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে ক্যাম্পের ‘এ’ ব্লকের মেইন রাস্তার পাশে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ক্যাম্পের হেড মাঝি মো. রফিক উদ্দিন।

তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ক্যাম্পের মাঝি ও সাধারণ রোহিঙ্গারা একযোগে আগুন নেভানোর কাজে অংশ নেন। তাদের প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।