ট্রাইব্যুনালে ২২ মামলায় শেখ হাসিনাসহ আসামি ১৪১; গ্রেপ্তার ৫৪, পলাতক ৮৭

জুলাই ও আগস্টে গণহত্যায় দায়েরকৃত ২২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪১ জনের মধ্যে এ পর্যন্ত ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ৮৭ জন অভিযুক্ত পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই তথ্য জানানো হয়।

ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয়, গণহত্যায় মোট ৩৩৯টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২২টি সুনির্দিষ্ট মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে ৩৯টি মামলার তদন্ত প্রক্রিয়াধীন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। ট্রাইব্যুনাল এসব ঘটনার বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।