কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক

কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত মধ‌্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল ইঞ্জিনচালিত দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয়। তবে তা অমান্য করে বোট দুটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যান।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তী সময়ে অভিযানিক দল বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। বোট দুটি তল্লাশি চালিয়ে বোটের ভেতর কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক ইয়াবা পাচারকারী, জব্দ ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।