শেষ হলো রাবির প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১২ এপ্রিল) শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী আসনপ্রতি লড়াই করছেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করার করা হয়েছে। বাণিজ্য শাখার জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ ও (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন- ১৫। অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর ও আইসিটি- ১৫।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।