ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় স্টেশন মাস্টার বরখাস্ত

ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের (আপ- ৭৯৩) ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে ক্লিয়ারেন্স দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে স্টেশন মাস্টারের গাফিলতি থাকতে পারে এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের আরেক মাস্টার এস এম সাইফুল ইসলাম জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি  চাকা লাইনচ্যুত হয়। ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।