টিকিট ছাড়াই মেট্রো রেলে ভ্রমণ করছেন যাত্রীরা

‘মার্চ ফর গাজা’ প্রোগ্রামের কারণে আজ রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনে চাপ বেড়েছে বহুগুণ। এরই মধ্যে শাহবাগ স্টেশনে যাত্রীদের চাপে মেট্রো রেলে টিকিট ছাড়াই ভ্রমণ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া স্বয়ংক্রিয় গেটের ধীর-স্থিরতায় মানুষের তীব্র জটের সৃষ্টি হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষে শাহবাগ মেট্রো রেল স্টেশনে যাত্রীদের ঢল দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, পুরো প্ল্যাটফরমে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফরমে প্রবেশের চেষ্টা করছেন। স্বয়ংক্রিয় গেটে মানুষের ভিড়ে এক পর্যায়ে টিকিট ছাড়া সবার প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, তারা নিয়মিত চালাফেরা করেন মেট্রোতে। আজ এই স্টেশনে চাপ হবে জানা ছিল। কিন্তু তার পরও অতিরিক্ত ব্যবস্থা বা লোকবল নেয়নি কর্তৃপক্ষ। এতে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন।

আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষ্যে শাহবাগ স্টেশনে চাপ হবে জানা কথা। কিন্তু অতিরিক্ত জনবল কেন কর্তৃপক্ষ নিয়োগ দিলো না সেটা জানতে চাই। আমরা নিয়মিত যাতায়াত করি। আমাদের যে ভোগান্তি হচ্ছে সেটার দায় কর্তৃপক্ষের।

টিকিট না কেটে ট্রেনে উঠার বিষয়ে তানভির নামে আরেক যাত্রী বলেন, ‘টিকিট কাটার জন্য লাইনে ছিলাম। পরে শুনি আজ ফ্রি। তাই আর টিকিট না কেটে প্ল্যাটফরমে চলে এসেছি।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।