ঘরে আগুন লেগে প্যারালাইসিস রোগীর মৃত্যু

মাগুরার শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে প্যারালাইসিসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের পুরাতন পল্লি বিদ্যুৎ এলাকার সাহাপাড়ায় এ দুর্ঘটনা  ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন কর্মকার (৪২)। তিনি শালিখা উপজেলার আড়পাড়া (সাহাপাড়া) গ্রামের দিলীপ কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না। তবে দীর্ঘ দিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত সুমন কর্মকার শয্যাশায়ী হওয়ায় বের হতে না পারায় আগুনে পুড়ে ঘরের মধ্যেই মৃত্যু হয় তার।

এ ব্যাপারে শালিখা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে ওই পরিবারের নগদ দুই লাখ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়া অগ্নিকাণ্ডে ঘরের মধ্যে থাকা একজন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।