রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ৩১ ইউক্রেনীয় নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে রাশিয়ার চালানো মিসাইল হামলায় অন্তত ৩১ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮৪ জন।

রবিবার (১৩ এপ্রিল) সকালে এ হামলা চালায় রাশিয়া। হামলার তথ্য নিশ্চিত করেছেন সামি অঞ্চলের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার।

হামলার পর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বেসামরিক মানুষদের উপর হামলার এ ঘটনায় বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে, তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। সামিতে হামলার পর ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। সেরহি স্টারনেনকো নামে এক ব্যক্তি এক্সে লিখেছেন, ‘রবিবার : ইস্টারের আগে খ্রিষ্টান ছুটির দিন। সামিতে বেসামরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এটি করেছে। কিন্তু কিছু ভাববেন না স্টিভ উইটকোফ (ট্রাম্পের দূত) পুতিনকে ধন্যবাদ জানাবে এবং তার রক্তাক্ত হাত লেহন করবে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।