কুমারখালীতে চোরাই মালামাল সহ আটক তিন কিশোর 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক্টরের চোরাই মালামালসহ জনগণের হাতে আটক হয়েছে তিন কিশোর। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদকী ইউনিয়নের মালিয়াট গ্রাম থেকে চোরাই মাল সহ তাদের আটক করে স্থানীয়রা। পরবর্তীতে কুমারখালী থানায় সোপর্দ করা হয়। এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)  আদালতে  প্রেরণ করলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঝ্জুর করে জেলহাজতে  প্রেরণ করে। আটকৃতরা হলেন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আরজু, আজিম ও আক্কাস। ভুক্তভোগী ট্রাক্টর  মালিক  পলাশ জানান, কুমারখালীর তারাপুর মোড়ের গ্যারেজ থেকে তার ট্রাক্টরের ব্যাটারিসহ বেশ কিছু মালামাল চুরি হয়। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তিন কিশোরকে ট্রাক্টরের মালামালসহ আটক করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান, এই তিন কিশোরের বিরুদ্ধে এলাকায় ভ্যান চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জানতে চাইলে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, তিনজনকে চোরাই মালামালসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।