অবশেষে এসএসসি পরীক্ষায় বসেছে প্রবেশপত্র না পাওয়া সেই ১৩ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থীরাইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী সিন্ডিকেট কবলে পড়ে চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এজন্য তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ওই ১৩ শিক্ষার্থী অংশ নিতে পারবে।

উখিয়ার রুমঁখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, প্রবেশপত্র না পেয়ে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।