হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড ইউনিভার্সিটিকে দেওয়া ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস।

শুধু অনুদানই নয়, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও ৬০ মিলিয়ন ডলারের চুক্তিও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

শুক্রবার (১১ এপ্রিল) পাঠানো এক চিঠিতে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে ‘ব্যাপক সংস্কার’ কার্যকর করার নির্দেশ দেয়।

এর মধ্যে রয়েছে মেধাভিত্তিক ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালু করা, ছাত্র, শিক্ষক ও প্রশাসনের মধ্যে বৈচিত্র্যবিষয়ক দৃষ্টিভঙ্গির উপর নিরীক্ষা চালানো এবং মুখোশ পরা নিষিদ্ধ করা—যা মূলত দেখা হচ্ছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের দমন করতে নেওয়া পদক্ষেপ হিসেবে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।