বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।

দুদকের একটি দল সকাল ১১টার দিকে বিসিবি অফিসে আসেন। তারা মূলত বিপিএলে কীভাবে টিকিট কালোবাজারি হয়েছে এবং অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। তারা বিসিবি কর্মকর্তা এবং সিইও’র সঙ্গে কথা বলছেন। দুদকের দুই সদস্যের দল বিপিএলের অনিয়মের নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখবেন।

এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত আছে এবং এতে কারা লাভবান হয়েছেন তা খতিয়ে দেখবেন। যেহেতু দুদক সরকারি একটি দল। যার কারণে যেকোনো সময়ে যেকোনো জায়গায় এমন অভিযোগ তারা চালাতে পারে। 

এছাড়াও, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযান রয়েছে। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে। 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।