খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ব্যক্তিগত কারণ দেখিয়ে গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গণঅধিকার পরিষদ সভাপতি বরাবর ১৩ এপ্রিল পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন ফাতিমা তাসনিম।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদকের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ফাতিমা ব্যক্তিগত কারণ ছাড়া পদত্যাগের বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
খবরওয়ালা/এমইউ