জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টিতে মাকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিণ পাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মঞ্জু শেখ (৪৩) শহরের হাটচন্দ্রা এলাকার তোতা মিয়া ও মঞ্জিলা বেগম জিরার (৬০) ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে মা মঞ্জিলা বেগম জিরাকে হত্যা ও গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করে মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে ঘটনার দিনই একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে মঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জামালপুরে আলোচিত মাকে কুপিয়ে হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।