গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার বেশ কিছু এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি এবং কাওলা এলাকার বলাকা ভবন থেকে শুরু করে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার শিল্প, বাণিজ্যিক এবং ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এ ছাড়া, রাজধানীর নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ



