পাহাড় কেটে মাটি বিক্রি করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

রাতের অন্ধকারে মাটি কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে হাতেনাতে একজনকে আটক করে। আটকৃত ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় পরিচালনা করা হয় এ অভিযান।

জরিমানাকৃত ব্যক্তির নাম মো. নুরুল হক। তিনি ছোট মেরুং এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

ইউএনও মো. মামুনুর রশীদ গণমাধ্যেমকে বলেন, বেশ উঁচু পাহাড়টি অনুমোদনহীনভাবে কেটে প্রায় সমান করে ফেলা হয়েছে। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. নুরুল হককে আটক করা হয়। তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আসছে একটি চক্র। মেরুং এলাকার বাসিন্দা মো. সোলাইমান বলেন, এলাকায় গত পাঁচ বছরে ছোট-বড় কমপক্ষে ১০০ টিলা-পাহাড় কেটে সমান করা হয়েছে। কেউ মাটি বিক্রি করার জন্য পাহাড় কাটেন, কেউবা ঘর করার জন্য। প্রশাসন জেল-জরিমানা করলে কিছুদিন বন্ধ রেখে পুনরায় মাটি কাটা শুরু হয়।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।