হবিগঞ্জে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়-ক্ষতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ধানের গুদাম, লেপ-তোশক, ওষুধের দোকান, মুরগির ফার্ম, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।