ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯২ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে, যা পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে।

ভূমিকম্পটি পাকিস্তানের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু অঞ্চল রয়েছে।

সবচেয়ে তীব্র কম্পন লক্ষ্য করা গেছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ এলাকায়। ভূমিকম্পের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু অংশেও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এটি ওই অঞ্চলে দ্বিতীয় ভূমিকম্প।

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।