জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে আমিনুল আক্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্য দপ্তরের পরিচালক এবং সচিব মো. আমিনুল আক্তারকে।

বুধবার (১৬ এপ্রিল) উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান স্বাক্ষরিত অফিস আদেশে আমিনুল আক্তারকে এই দায়িত্ব দেওয়া হয়। শনিবার (১৯ এপিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের  ছুটিকালীন সময়ে উপাচার্য মহোদয়ের দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।’

আমিনুল আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।