শিল্পী সংঘে নতুন নেতৃত্ব; সভাপতি আবুল কালাম, সম্পাদক অপু

বাংলাদেশ শিল্পী সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। 

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূইঁয়া ও ফারুক আহমেদ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

তিন বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু (সহসভাপতি), রাজীব সালেহীন ও সুজাত শিমুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মাসুদ রানা মিঠু (সাংগঠনিক সম্পাদক), এম এ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), সুচনা শিকদার (আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক), মুকুল সিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আর এ রাহুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম (অর্থ সম্পাদক), মাসুদ আলম তানভীর (দপ্তর সম্পাদক)।

কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভোট গ্রহণ উপলক্ষ্যে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল তারার মেলা। বিভিন্ন বয়সী অভিনয়শিল্পীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন।

নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৬৯৯।

এবারের নির্বাচনে সভাপতি পদে আজাদ আবুল কালামের সঙ্গে লড়েছেন আবদুল্লাহ রানা ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপুর সঙ্গে লড়েছেন শাহেদ শরীফ খান।

অভিনয়শিল্পী সংঘের বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিম ও সম্পাদক রওনক হাসান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।