অটোরিকশা চালকদের সড়ক অবরোধ: ভিডিও করতে গেলে মারধরের শিকার দুই বাইকার

রাজধানীর বনানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানের সড়ক অবরোধের ভিডিও ধারণ করতে গেলে রিক্সাচালকদের হামলার শিকার হন দুই বাইকার। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বনানীর ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশা চালকেরা বনানী ব্রিজ এলাকায় সড়ক আটকে যাত্রীদের চলাচলে বাধা দিচ্ছে। এসময় দুই বাইকার এই ঘটনার ভিডিও করা শুরু করলে চালকেরা তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেল নিয়ে চলে যেতে চাইলে পেছন থেকে মারধর করে রিকশাচালকেরা। রিকশাচালকদের মোটরসাইকেল ভাঙচুর করতেও দেখা গেছে।

ঘটনাস্থল থেকে বনানী থানার তদন্ত কর্মকর্তা একেএম মইন উদ্দিন জানান, গুলশান সোসাইটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা করা হয়। যার কারণে গত দুদিন ওই এলাকায় কোনো প্রকার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না। এটিকে কেন্দ্র করেই রিকশাচালকেরা গুলশান এলাকার বিভিন্ন সড়কে লোকজনকে বাধা দিচ্ছে। দুই বাইকারকে মারধর করেছে।

বাইকারদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, গুলশানের বিভিন্ন সড়কে গুলশান সোসাইটির ব্যানারে চলাচলকারী রিকশাচালকদের মারধর এবং চলাচলে বাধা দিয়েছেন তারা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।