গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সকালে নগরীর ৩২নং ওয়ার্ডের বালিয়ারার ডেগের চালা এলাকায় ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভিন্ন ভিন্ন দিনে তারা মারা গেছেন।

মৃতরা হলেন-আবদুল হারিছ (৫৩), তার স্ত্রী আয়েশা বেগম (৪৭) ও ছোট ছেলে মইনুল ইসলাম (১২)। সবাই সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গাঘড়া গ্রামের অধিবাসী। মঙ্গলবার মইনুল, রোববার আয়েশা ও শুক্রবার হারিছ মারা গেছেন।

সামায়ুন কবির শাওন বলেন, ওই দিন সকালের দিকে হঠাৎ বিকট শব্দে কক্ষের দরজা ভেঙে বাইরে চলে যায় এবং তিনজনের শরীরে আগুন ধরে যায়। কিন্তু ঘরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। সকাল ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। শাওন জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী ছাড়া তাদের আর কেউ বেঁচে নেই। শাওন জানান, তার বাবা ও মা পোশাক কারখানায় চাকরি করতেন। আর ছোট ভাই মইনুল ডেগের চালায় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

তদন্ত কর্মকর্তা এসআই কমরুল ইসলাম বলেন, আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে। গ্যাস কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।