কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরলেন মোদী

পহেলগাম, জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দেশে ফিরে এসেছেন।

তিনি গতকাল মঙ্গলবার দুই দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।

ভারতশাসিত পহেলগামের ওপর করা ওই হামলাকে তিনি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, “এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না।”

দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।